হোম » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে নৈশ্য প্রহরীকে খুন করে কুরিয়ার সার্ভিসে ডাকাতি ১৫ লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জে নৈশ্য প্রহরীকে খুন করে কুরিয়ার সার্ভিসে ডাকাতি ১৫ লাখ টাকার মালামাল লুট

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে নৈশ্য প্রহরীদের হাত-পাঁ বেঁধে বেধম পিটিয়ে ‘ইউএসবি’ কুরিয়ার সার্ভিসের শাখা অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের আঘাতে মিলন মিয়া (৬০) নামের এক নৈশ প্রহরী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সিদ্ধিরগঞ্জের পাইনাদী ডরিক মাদানী টাওয়ারে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিদ্দিকুর রহমান নামে অপর নৈশ প্রহরী আহত হয়েছে। এসময় ডাকাতরা প্রায়

১৫/১৬ লাখ টাকার মালামাল লুটে নেয়। নিহত নৈশ প্রহরী মিলন মিয়ার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে পুলিশ। তার পিতার নাম মৃত সালামত উল্ল্যাহ। সে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকার মাওলানা হানিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। ঘটনার পর র‌্যাব, পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ‘ইউএসবি’ কুরিয়ার সার্ভিস চিটাগাংরোড শাখার দায়িত্বরত কর্মকর্তা কোরবান আলী জানান, বৃহস্পতিবার

আনুমানিক রাত আড়াইটা থেকে ৩টার দিকে কয়েকজন অজ্ঞাত ডাকাত হানা দেয়। ডাকাতরা প্রথমে নৈশ্য প্রহরী মিলন মিয়া ও সিদ্দিকুর রহমানের হাত, পাঁ বেঁধে প্রহার করে মার্কেটের ভেতরের গলির মধ্যে ফেলে রাখে। পরে ‘ইউএসবি’ কুরিয়ার সার্ভিসের শাখা অফিসে রক্ষিত ১৫০টি ইজিবাইকের ব্যাটারী, ১টি ওভেন ও ফ্রিজসহ ১৫/১৬ লাখ টাকার মালামাল লুট করে একটি পিকআপে তুলে নিয়ে চলে যায়। এছাড়া এশিয়া মটরস নামে পাশের একটি ব্যাটারী চালিত ইজিবাইকের দোকান থেকে ৮টি ব্যাটারী ও ১৫টি চার্জার নিয়ে যায় বলে জানিয়েছেন দোকান মালিক মিন্টু মিয়া।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান জানান, ডরিক মাদানী টাওয়ারের নিচ তলায় পিকআপে কিছু লোকজন এসে মিলন মিয়া নামে নৈশ প্রহরীর হাত, পাঁ বেধে মারধর ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এ সময় তারা কুরিয়ার সার্ভিসের দোকানের তালা কেটে মালামাল নিয়ে যায়। লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!