
আল আমিন সেলিম: কোভিড-১৯ নামের অদৃশ্য প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়ে যাচ্ছে গোটা পৃথিবী। জীবন বাজি রেখে দৃঢ় মনোবল নিয়ে ফ্রন্টলাইনে থেকে যুদ্ধ চালিয়েছেন অনেকে। করোনা যুদ্ধে মানুষের সেবায় এমনই দৃষ্টান্ত গড়েছেন ভূঁইয়া ফাউন্ডেশন সোনারগাঁও এর চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক

কমিটির সদস্য এবং বারদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী লায়ন মাহাবুবুর রহমান ভুঁইয়া বাবুল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই বারদীতে করোনা প্রতিরোধে করনা যোদ্ধা টিমের নের্তৃত্ব তাঁর কাঁধে। করোনার প্রথমধাপে গতবছর বারদী ইউনিয়নের অসহায় মানুষের ত্রাণকর্তায় পরিণত হয়েছিলেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী নিজ হাতে পৌছে দিয়েছেন অসহায় পরিবারের মাঝে। পরিবারের সদস্যদের মায়া ত্যাগ করে

রাত-দিন কাজ করছেন মানবতার তরে। বারদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একাধিক বাসিন্দা জানান, করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় লায়ন বাবুল অনবদ্য ভূমিকা রেখে দৃষ্টান্ত গড়েছেন। দিন রাত অমানুষিক পরিশ্রম করছেন। যখন যে সহযোগীতা চাওয়া হয়েছে, তিনি নিজে ছুটে এসেছেন। সরেজমিনে দেখা যায়, জনগণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে লায়ন বাবুল-এর নেতৃত্বে তাঁর করোনা যোদ্ধা টিম গতবছরের ন্যায় এবারো ইউনিয়নের প্রতিটি গ্রামে,

মহল্লায়, হাটে বাজারে এবং পথচারীদেরকে মাস্ক বিতরণসহ বিভিন্ন ভাবে সচেতন করে যাচ্ছেন, সেই সাথে অসহায় ও অবহেলিত মানুষের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করছেন। লায়ন বাবুল জানান, আমাদের এই কার্যক্রম পবিত্র রমজান মাসব্যাপী পরিচালনা করবো, সেই সাথে করোনার প্রকোট যতদিন থাকবে আমাদের চেষ্টা থাকবে কর্মহীন অসহায় মানুষকে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে তাদের পাশে থাকার। তিনি আরো জানান, করোনার প্রকোপ দিনদিন বেড়েই চলছে। আমরা যদি সচেতন না হই তাহলে এই যুদ্ধে আমরা জয়ী হতে পারবো না। তাই আমাদের সকলের উচিৎ স্বাস্থ্যবিধি মেনে চলা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান