
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসন এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চট্টগ্রামে ধান কাটার শ্রমিক পাঠানো হয়েছে। গত সোমবার বিকালে স্বাস্থ্যবিধি মেনে নাভিলা এন্টারপ্রাইজ নামের একটি কোচের মাধ্যমে ধান কাটার জন্য প্রথম দফায় ৪০ জন শ্রমিক পাঠানো হয়। মহামারি করোনা রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সব ধরনের যাত্রী পরিবহণ বন্ধ থাকায় বিশেষ ব্যবস্থাপনায় ধান কাটার শ্রমিক পাঠাতে উদ্যোগ নিল প্রশাসন। এ সময় শ্রমিকদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক,
পানির বোতল ও শুকনো খাবার বিতরণ করা হয়। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, হাতীবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরল হক উপস্থিত ছিলেন। হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, কৃষিকে বাঁচাতে সরকারের নির্দেশনা মেনে করোনা পরীক্ষায় এসব শ্রমিকের দেহে করোনা সংক্রমণ না থাকায় প্রথম দফায় ৪০ জন শ্রমিক ধান কাটতে যাওয়ার সুযোগ পেল।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান