
উল্লাপাড়া প্রতিনিধিঃ স্বামীর বৈধ ক্রয়কৃত জমিতে ঘর তুলতে পারছেন না ময়না খাতুন। পার্শ^বর্তী প্রভাবশালী হাজী আক্তার আলী এতে বাধা প্রদান করছেন। ঘটনাটি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পশ্চিম ভদ্রকোল গ্রামের। এই গ্রামের বছির উদ্দিন প্রামানিকের ছেলে অস্বচ্ছল মনিরুল ইসলাম তাদের প্রতিবেশী একই গ্রামের বাসিন্দা বাবলু মিয়া, আবু বক্কার, ওমর আলী, আলী হোসেন, আলী আজগর, আবু তালেব ও ইসমাইল হোসেনের নিকট থেকে দুথটি দলিল ও খারিজ মূলে ২০০৮ ও ২০০৯ সালে দুই দফায় অনেক কষ্ট করে ৫ শতক জায়গা ক্রয় করেন। ক্রয়কৃত জায়গার এক কোনায় একটি ছাপড়া ঘর তুলে কোনমতে দিনযাপন করছিলেন মনিরুল ইসলাম, তার স্ত্রী ও কলেজ পড়ুয়া এক মেয়েসহ ৩ সন্তান।
মনিরুলের স্ত্রী ময়না খাতুন মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন, বর্তমানে কিছু অর্থ সংগ্রহ করে ছাপড়া ঘরের সামনে বৈধভাবে কেনা জমিতে তারা একটি ভালো টিনের ঘর তোলার প্রক্রিয়া শুরু করেছেন। কিন্তু পার্শ^বর্তী বাসিন্দা প্রভাবশালী হাজী আক্তার আলী তাদের ক্রয় করা ওই জমিতে তার (হাজী আক্তার) অংশ রয়েছে বলে দাবি করে ঘর নিমার্ণ কাজ বন্ধ করে দিয়েছেন। হাজী আক্তার এ বিষয়ে উল্লাপাড়া থানায় মনিরুলদের বিরুদ্ধে একটি অভিযোগও করেছেন। থানা থেকে ইতোমধ্যেই পুলিশ ঘটনাস্থল দেখে গেছেন। ময়না খাতুন আরো
অভিযোগ করেন, ভাঙ্গা ছাপড়া ঘরে কলেজ পড়ুয়া একটি মেয়েকে নিয় দীর্ঘদিন ধরে তিনি বষার্ বৃষ্টির দিনে চরম কষ্টে দিনযাপন করছেন। তার স্বামী কাজের জন্য মাঝে মাঝেই বাইরে থাকেন। ময়না জানান, হাজী আক্তারের তাদের (ময়না) ক্রয়কৃত জমির পাশে জায়গা থাকলেও বর্ণিত জায়গায় তার কোন অংশ নেই। অথচ প্রভাব খাঁটিয়ে তিনি অবৈধভাবে তাদের জায়গায় ঘর তুলতে বাধা প্রদান করছেন। ময়না খাতুন এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় যোগাযোগ করা হলে উপ-পরিদর্শক গাজীউল হক জানান, উল্লিখিত হাজী আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে তিনি পশ্চিম ভদ্রকোল গ্রামে গিয়ে ঘটনাস্থলটি দেখেছেন। উভয়পক্ষের কাগজপত্রও দেখেছেন তিনি। গাজীউল হক কথিত মনিরুল হকের জমির কাগজপত্র বৈধ ও যথাযথ বলে মনে করেন। এর পরেও হাজী আক্তার কেন ঘর তুলতে দিচ্ছেন না বিষয়টি তিনি তদন্ত করে দেখছেন বলে উল্লেখ করেন।
এ বিষয়ে হাজী আক্তার আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি উক্ত মনিরুল ইসলামের ক্রয়কৃত জায়গায় তার অংশ আছে বলে দাবি করেন। আর এ জন্যই ওখানে ময়না খাতুনদেরকে ঘর তুলতে বাধা দিয়েছেন বলে উল্লেখ করেন।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত