হোম » প্রধান সংবাদ » বগুড়ায় ডিবির অভিযানে হিরোইন, ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

বগুড়ায় ডিবির অভিযানে হিরোইন, ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

এম.এ রাশেদ,বগুড়া জেলা ‌পতিনিধিঃ বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বগুড়া ডিবির টিম মাদকবিরোধী অভিযানে বগুড়া ডিবির একটি টিম ১৯-ই এপ্রিল (সোমবার) ১২ ঘটিকাযর সময় বগুড়া জেলার ধুনট থানার মাটি খোঁড়া
সাকিনস্থ মাটি খোঁড়া উল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মূল গেটের সামনে হুকুম আলী বাস স্ট্যান্ড হইতে মথুরাপুরগামী পাকা রাস্তার পূর্ব পাশ্বে পাকা রাস্তার ওপর থেকে ৫,গ্রাম হিরোইনসহ শাহাজাহান পুর উপজেলার নগর গ্রামের মোঃ নাজমুল হকের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মাজেদুর রহমান ওরফে মিলন(৪০) কে গ্রেপ্তার করেন বগুড়া ডিবি পুলিশ। ছাড়াও বগুড়া ডিবির অপরএকটি টিম ১৯-ই এপ্রিল (সোমবার) রাতি ৮ টা ৫০ মিনিটের সময়
বগুড়া জেলার শেরপুর উপজেলার রনবীরবালা গ্রামস্থ  মোঃ সোহেলের মুদিখানা দোকানের সামনে ফুলবাড়ী,কাফুরা গামী পাকা রাস্তার উপর হইতে ৩০,পিচ ইয়াবা ট্যাবলেট সহ শেরপুর উপজেলার চকপোতা বাগড়া গ্রামের  মোঃ রফিকুল ইসলামের ছেলে  ইয়াবা ব্যবসায়ী মোঃ জহুরুল ইসলাম (২০),কে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া ধুনট ও শেরপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে ২০-ই এপ্রিল (মঙ্গলবার) সকালে আসামীদে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!