হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুরে পানিতে ডুবে  স্কুল ছাত্রীর মৃত্যু!

বগুড়ার শেরপুরে পানিতে ডুবে  স্কুল ছাত্রীর মৃত্যু!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার ভাদাইকুড়ি গ্রামে গোসল করতে গিয়ে সোমবার (১৯ এপ্রিল) দুপুরে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রী কুমারী করমা (১৩) মৃত্যুবরন করেছে। জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের ভাদাইকুড়ি গ্রামের রুপীনির মেয়ে পেচুল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী কুমারী করমা বাড়ির পাশে শানবান্ধা পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় পুকুরের মাঝখানে যায়। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। বাড়িতে সময়মত না আসায় লোকজন অনেক খোঁজাখুঁজি করে। পরে বেলা আড়াইটার দিকে পুকুরের ভিতরে করমা ভেসে উঠে। লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করার পর দেখে সে মারা গেছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!