হোম » প্রধান সংবাদ » বগুড়ার ধুনটে জমিজমা সংক্রান্ত জেরধরে প্রতিপক্ষের হামলায় আহত ৪

বগুড়ার ধুনটে জমিজমা সংক্রান্ত জেরধরে প্রতিপক্ষের হামলায় আহত ৪

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ধুনট নিত্তিপোতা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চার ব্যক্তি আহত হয়েছে। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপোতা গ্রামের  মৃত্যু নবীর মণ্ডলের ছেলে আবুল কাশেম মন্ডলের সাথে প্রতিবেশী মোঃ আবেদ আলী মণ্ডলের ছেলে নূর মোহাম্মদ মন্ডলের দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।  ১৯-ই এপ্রিল (সোমবার) দুপুর ২টা ৩০মিনিটে সময় পূর্ব

শত্রুতার জের ধরে  প্রতিবেশী নূর মোহাম্মদ মন্ডল তার লোকজন নিয়ে আবুল কাশেম মণ্ডলের বাড়িতে অনধিকার ভাবে প্রবেশ করে আবুল কাশেম মন্ডল,জাহিদুল মন্ডল, কাওসার আলী, দোলেনা খাতুনকে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায়ই ছেলা ফুলা জখম করেন । বর্তমানে সবাই ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন।রিপোর্ট লেখা কালীন থানায় ও কোর্টে কোন  মামলা দায়ের হয় নাই মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!