হোম » প্রধান সংবাদ » বাজারে সবধরনের সবজির দাম ব্যাপক চড়া

বাজারে সবধরনের সবজির দাম ব্যাপক চড়া

মোঃতারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি: সারাবছরের তুলনায় রমজান মাস আসলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এমনিতেই স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়। আর রমজানের সাথে লকডাউন যুক্ত হওয়ায় বাজারে বেড়ে গেছে সবধরনের কাঁচা সবজির দাম, বিক্রি হচ্ছে চড়া দামে। আর এতে নাভিশ্বাস উঠছে খেটে খাওয়া মানুষের। এমনিতেই লকডাউনের কারণে কাজ না থাকায় আয়ের উৎস একেবারে বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগের শেষ নেই মানুষের তারপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।
বৃহস্পতিবার (১৫ই এপ্রিল) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সবচেয়ে বড় কাঁচামালের বাজার শিয়ালমারী হাটে সবধরনের সবজি চড়া দামে বিক্রি হতে দেখা গেছে। হাট ঘুরে দেখা যায় বেগুন প্রতিকেজি ১০০ টাকা, পটল ৫০ টাকা, শশা ৮০ টাকা, দেঁড়স ৬০ টাকা, কলা ২৫ টাকা, করল্লা ৮০ টাকা, পুইশাক প্রতি আঁটি ২০ টাকা, লাউ প্রতিপিচ ১৫ টাকা এবং কাগজি লেবু ৪০ টাকা হালি ধরে বিক্রি হচ্ছে। মোটামুটি অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ, রসুন, ও কাচামরিচের দাম। তবে স্বাভাবিক দামেই বিক্রি হতে দেখা গেছে সবধরনের মাছ ও মাংস।
ব্যাগ হাতে বাজার করতে আসা অনেকেই জানান, প্রথম ধাপের করোনা মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনের রেশ এখনো কাটিয়ে উঠতে পারিনি আর কবে পারবো তারও কোন ঠিক নাই। বর্তমানে আবারও লকডাউন আসায় কাজ না থাকায় এমনিতেই হাতে কোন টাকা-পয়সা নেই। আবার বাজারে জিনিসপাতির যে দাম কিরবো কিছু বুঝে উঠতে পারছিনা। তবে সবজি উৎপন্ন করার পর তা স্থানীয় বাজারে বিক্রি করার পরও এতো দাম বাড়ার কোন সদুত্তর নেই কারোর কাছেই।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!