
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বগুড়া সদরের নামুজা ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গতকাল ধলমোহিনী উত্তর পাড়া বায়তুর নুর জামে মসজিদে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নামুজা ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত সভাপতি ও ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচীত সভাপতি আবু বকর সিদ্দিক মাষ্টার, প্রস্তাবিত সাধারন সম্পাদক আব্দুল হান্নান, বিএনপিনেতা এবিএম সিদ্দিক, আব্দুল বাছেদ, আল আমীন, নুরুল ইসলাম, ফরিদ উদ্দিন, আজিজার রহমান, জালাল উদ্দিনসহ ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ। দোয়া পরিচালনা করেন ধলমোহিনী উত্তর পাড়া বায়তুর নুর জামে মসজিদের ইমাম মাওঃ ক্বারী আব্দুস ছাত্তার।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান