
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দেশব্যাপী কোভিড-১৯ পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ফেনী জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় এবং প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় ও বাংলাদেশ ডেইরী ফার্মাস ও পোল্ট্রি ফার্মাস এসোসিয়েশন ফেনী জেলা শাখার বাস্তবায়নে দাগনভূঞায় ভ্রাম্যমান ডিম, দুধ ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সকালে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে ফিতা কেটে ন্যায্যমূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মঈনুল ইসলাম চৌধুরী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ আবু বকর, বাংলাদেশ ডেইরী ফার্মাস এসোসিয়েশনের দাগনভূঞা শাখার সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ ও পোল্ট্রি ফার্মাস এসোসিয়েশনের দাগনভূঞা শাখার সভাপতি মোঃ আবুল বাসার প্রমুখ

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা