
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: সোমবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। এ সময় লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, কুলাঘাট
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী সরকার, কুলাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান মন্টু, শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) লালমনিরহাট কর্তৃক বিদ্যমান একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজ বাস্তবায়ন হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান