হোম » প্রধান সংবাদ » ভৈরবে নকল ও ভেজাল আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

ভৈরবে নকল ও ভেজাল আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে দেশের নামী-দামী বিভিন্ন কোম্পানীর নাম ও প্যাকেট ব্যবহার করে নকল ও ভেজাল আইসক্রিম, দই, আচার ও জুস উৎপাদনকারী ২টি ফ্যাক্টরীকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে চন্ডিবের দক্ষিণ পাড়া ইব্রাহিম মিয়ার ফ্যাক্টরীকে ৪ লাক টাকা ও কমলপুর ঈদ গাহ মাঠের নিকট ইদ্রিস মিয়ার ফ্যাক্টরীতে ৫ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। অভিযানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা ও ভৈরব থানা পুলিশ।
অভিযান সূত্রে জানা যায় যে ভৈরবে বিভিন্ন পানীয় জাতীয় দ্রব্য তৈরি করে বাজারজাত করে আসছে কিছু অসাধু  ব্যবসায়ী চক্র। গাম, সেগারিন, রং, কেমিক্যাল, ফ্লেবার ইত্যাদি শারীরিক ক্ষতিকর দ্রব্যাদি মিশিয়ে শিশুদের জন্য  তৈরী করা নানা প্রকার মুকরোচক খাদ্য সামগ্রী যা মানব দেহের জন্য অত্যান্ত ক্ষতিকর। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে ২ টি আইসক্রিম ফ্যাক্টরীকে ৯ লক্ষ টাকা জরিমান করা হয়। এসময় প্রায় ২ লক্ষ টাকার নকল ও ভেজাল উৎপাদিত খাদ্য দ্রব্য বিনষ্ট করা হয় এবং প্রায় ২০ লক্ষ টাকা যন্ত্রপাতি জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, মানব দেহের জন্য ক্ষতিকর এমন কেমিক্যাল দিয়ে বিভিন্ন নামী-দামী কোম্পানির আইসক্রিমসহ বিভিন্ন পানীয় দ্রব্যাদি তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী। এই ক্ষতিকারক কেমিক্যাল মানুষকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। তাছাড়া বিএসটিআই এর অনুমোদন না থাকায় এবং ভেজাল পণ্য তৈরি করায় ফ্যাক্টরি মালিক মো. ইব্রাহিম মিয়াকে ৪ লাখ টাকা ও ইদ্রিস মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং আনুমানিক প্রায় ২০ লাখ টাকার মালামাল জব্দ করে ধ্বংস করা হয়। ভেজাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!