
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের মাস্ক এবং স্যানিটাইজার দিলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী এবং আকমাল হোসেন। মঙ্গলবার বিকেলে উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়ের কাছে মাস্ক এবং স্যানিটাইজার হস্তান্তর করেন উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগের সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আকমাল হোসেন।
উল্লাপাড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আকমাল হোসেন করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তার নির্বাচনী এলাকায় গিয়ে হাতে হাতে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করেছেন। এছাড়াও করোনা ভাইরাসের প্রভাবে যেসকল মানুষ কর্মহীন হয়েছেন তাদের কে বিভিন্ন ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আকমাল হোসেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য