
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রী বীর মুক্তিযােদ্ধা আব্দুল মান্নানের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রােববার (৪ এপ্রিল) টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জননেতা আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকী পালিত হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জননেতা আব্দুল মান্নানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মােঃ আলাউদ্দিন সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য