হোম » প্রধান সংবাদ » টাঙ্গাইলের মাভাবিপ্রবিতে সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইলের মাভাবিপ্রবিতে সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকী পালিত

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রী বীর মুক্তিযােদ্ধা  আব্দুল মান্নানের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।  রােববার (৪ এপ্রিল) টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জননেতা আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকী পালিত হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জননেতা আব্দুল মান্নানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মােঃ আলাউদ্দিন সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!