
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে বাড়ছে নিত্যপণ্যের দাম। বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। মহামারী করোনার কারণে একদিকে দেশের বেশির ভাগ নাগরিকের আয় কমেছে, অন্যদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নাবিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ভেঙ্গে পড়েছে বিপুল সংখ্যক পরিবারের অর্থনৈতিক মেরুদন্ড। সরকারি চাকুরিজীবি ছাড়া বেশিরভাগ নিম্ন
আয় পরিবারের মানুষ গুলোই এখন নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। আমাদের দেশে প্রতিবছর পবিত্র রমজান মাস এলেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী প্রতিনিয়ত বাড়িয়ে দেয় নিত্যপণ্যের দাম। গত দুই মাস ধরে ভোজ্যতেলের
বাজার উর্ধ্বমূখী, লাগামহীন চালের বাজার। ফলে সাধারণ মানুষের দুশ্চিন্তা বেড়ে গেছে। গত এক সপ্তাহের পেয়াজ, আদা, ডিম, আটা-ময়দা, গরুর মাংস, খাশির মাংসসহ অস্বাভাবিক ভাবে বাড়ছে মুরগির দামও। এমন পরিস্থিতিতে
নিম্ন-মধ্যবিত্তদের এখন সংসার চালানোই কষ্টকর হয়ে পড়েছে। দেখা যায় চাল কিনলে তেল কিনতে পারছেন না তারা। করোনা পরিস্থিতির পর থেকে রায়গঞ্জে দারিদ্রের হার আগের চেয়ে অনেক গুনই বেড়ে গেছে বলা চলে। যে হারে নিত্যপণ্যের দাম বাড়ছে তাতে মনে হয় দেশে সব কিছুরই সংকট রয়েছে। এরূপ অবস্থায় উপজেলার সচেতন জনগন বাজার মনিটরিং এর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার