
মোঃ জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের আগকলিয়া গ্রামের সন্তান সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (৬৫) কোভিড-১৯ পজিটিভ হয়ে আজ শুক্রবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
( ইন্না-লিল্লাহী….রাজিউন)। তার জানাজার নামায এশার নামাজের পর আগকলিয়া সরকারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ছে। উপজেলা প্রশাসনের পক্ষথেকে জানাযায় অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা,উপজেলা নির্বাহী অফিসার মো:ইমরুল হাসান,থানা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: জুবায়ের,দৌলতপু প্রেস ক্লাবের
সভাপতি জালাল উদ্দিন ভিকু, এসআই সাইফুল,কলিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ। করোনা বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান বলেন আসুন প্রিয় দৌলতপুরবাসী, আসুন স্বাস্থ্য বিধি মেনে চলি।জরুরি প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক পরিধান করি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য