
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুতোরাব বাজারে অত্যাধুনিক ও বৈচিত্রময় কারুকাজ সম্বলিত শেরাটন রেষ্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে বাজারের বটতলায় অবস্থিত ৩য় তলা বিশিষ্ট রেষ্টুরেন্ট এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান, মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মায়ানী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, রেষ্টুরেন্টের স্বত্ত¡াধিকারী
ফজলুল করিম চৌধুরী সহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রেষ্টুরেন্টের স্বত্ত¡াধিকারী ফজলুল করিম চৌধুরী বলেন, এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে এই এলাকায়। এখানে দেশি-বেদেশী অনেক বিনিয়োগকারী আসছেন। তাই তাদের ও এলাকার মানুষের সেবা দেয়ার লক্ষ্যে এই রেষ্টুরেন্ট চালু করেছি। তিনি আরো বলেন, শুভ উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী ১০% ছাড় দেয়া হবে। সম্পুন্ন শীতাতপ নিয়ন্ত্রিত এই রেষ্টুরেন্টে বিবাহের ফর্দ, জন্মদিন, আকিকা, সুন্নতে খৎনা অনুষ্ঠান, বিবাহ বার্ষিকী
অনুষ্ঠান সহ সকল অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২