হোম » প্রধান সংবাদ » নওগাঁর সাপাহার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর সাপাহার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঘিরে যে বিক্ষোভ করছে তাঁর পেছনে বিএনপির ইন্ধন রয়েছে। সেই গুমরটিই বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ফাঁস করে দিয়েছেন। মোদি কেন বাংলাদেশে আসবেন এমন প্রশ্ন তোলে মীর্জা ফখরুল

প্রমাণ করেছেন তারা ভারত বিরোধী, তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। গতকাল বুধবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে তাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। কিন্তু বিএনপি বাংলাদেশের ভালো চায় না, উন্নয়ন চায় না বলেই

ভারতবিরোধী ভূমিকা রেখে চলেছেন। ভারতের প্রধানমন্ত্রীর আগমন নিয়ে প্রশ্ন তোলার মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা ভারত বিরোধী বৈরিতা ভুলতে পারেনি।’ সম্মেলনে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ্ধসঢ়; চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র

মজুমদার এমপি। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস, এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার, ছলিম উদ্দীন তরফদার, আলহাজ¦ আনোয়ার হোসেন হেলাল ও ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন এমপি সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!