হোম » প্রধান সংবাদ » অসুস্থ অন্তর সাহার জন্য থিয়েটার কুবির অর্থদান

অসুস্থ অন্তর সাহার জন্য থিয়েটার কুবির অর্থদান

সজীব আহমেদ রিমন, কুবি প্রতিনিধি: কিডনি জনিত রোগে আক্রান্ত ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী অন্তর সাহার জন্য থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে সংগৃহীত অর্থ হস্তান্তর করা হয়েছে।

আজ সকাল ১০ টা ৩০ মিনিটে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাসের নিকট এ অর্থ হস্তান্তর করা হয়।

এ সময় থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি মানবিক কাজে সদা সোচ্চার, এরই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতিতেও আমরা চেষ্টা করেছি অন্তর সাহার জন্য অর্থ সংগ্রহ করার।

তিনি আরোও বলেন, নাট্যকর্মীদের আন্তরিক সহযোগিতায় আমরা এ কাজ সম্পন্ন করাতে পেরেছি। আমরা অন্তরের দ্রুত রোগ মুক্তি কামনা করছি এবং সবাই অন্তরের জন্য দোয়া করবেন।

অর্থ স্থানান্তরকালে আরো উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের ছাত্র উপদেষ্টা রেনেসাঁ আহমেদ সায়মা, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর সভাপতি অর্ক গোস্বামী, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর নাট্যকর্মীবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিরা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!