
ইউনুছ আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি: শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৬নং চর শৌলমারী ইউনিয়নের শান্তির চর গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন (এমপি)
সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় শান্তির চর জামে মসজিদ মাঠে ৩৬৫ টি পরিবারের মাঝে ১কোটি ১০ লক্ষ, টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে।
চর শৌলমারী ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ এর সভাপতিত্বে শুভ উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোন্তাছের বিল্লাহ (ওসি) রৌমারী থানা, আরও বক্তব্য রাখেন আ,খ,ম,আলমগীর (জিএম) রৌমারী পল্লী বিদ্যুৎ জামালপুর,
শেখ আহমেদ সহকারী অফিসার পল্লী বিদ্যুৎ রৌমারী জামালপুর, সাইদুর রহমান দুলাল চেয়ারম্যান ৬নং চর শৌলমারী ইউপি,কে,এম,ফজলুল হক মন্ডল সাবেক চেয়ারম্যান, আঃ বারেক, আব্দুল মান্নান মুক্তিযুদ্ধা, নুর ইসলাম খাঁন ,মোগল হোসেন,আয়নাল হক, আবু সাইদ, জাহাঙ্গীর আলম,রফিকুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য