
মোঃ মমিন হোসেন: টাঙ্গাইল জেলা ট্রাক, ড্রাম ট্রাক, কভার ভ্যান, ট্যাংক লড়ী, মিনি ট্রাক ও পিক-আপ শ্রমিক ইউনিয়ন এলেঙ্গা আঞ্চলিক শাখার ২০২১-২০২২-২০২৩ ইং সনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ০৯ এপ্রিল রোজ শুক্রবার। নির্বাচনী প্রচারনায় ব্যস্ত দিন পার করছেন এলেঙ্গা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রার্থীগণ। তারা শ্রমিক ভোটারদের নিকট গিয়ে লিফলেট বিতরণ ও বিভিন্ন প্রচার প্রচারনা সহ সকলের নিকট দোয়া প্রার্থনা করছেন এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করবেন বলে অঙ্গিকার প্রদান করছেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য