হোম » প্রধান সংবাদ » জামালপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী  ও জাতীয় শিশু দিবস উদযাপন

জামালপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী  ও জাতীয় শিশু দিবস উদযাপন

রবিউল হাসান লায়ন,জামালপুর: গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে পৌর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ,
ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এর আগে বকুলতলাস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।  পরে সকাল ৯টায় জেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে প্রথমেই শ্রদ্ধা জানান জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। পরে পর্যায়ক্রমে জেলা প্রশাসক মুর্শেদা জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, পৌরসভার মেয়র মির্জা
সাখাওয়াতুল আলম মনি ও নব-নির্বাচিত মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান। অপরদিকে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার
আয়োজন করা হয়। জেলা প্রশসান এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী
কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আশরাফ হোসেন তরফদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজায়েত আলী প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!