
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ মার্চ) রাত ৮টার সময় ইউনিয়নের মালা বাজারের শিকদার কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ ও আলহাজ্ব মহিউদ্দিন স্মৃতি সংসদ।
সভায় টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আলহাজ্ব মহিউদ্দিন স্মৃতি সংসদের আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাচান শিপন, ইউপি সদস্য শামিম মল্লিক, অসিত সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরব আলী খান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করম আলী সিকদার, সাধারণ সম্পাদক তহিদুজ্জামান মোল্যা, বিশিষ্ট সমাজসেবক স.ম কামাল পারভেজ, মালা বাবু বাজারের সভাপতি বাবলু সিকদার, সাধারণ সম্পাদক আশকার শরীফ, আওয়ামী লীগ নেতা কাইজার মিয়া, যুবলীগ নেতা হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত সকলে কেক কেঁটে জন্মদিন উদযাপন করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২