
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ শুক্রবার (১২ মার্চ) সকাল ১১টায় শ্রী গৌরী শঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাট অঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায়। উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গোপাল দেবনাথ। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের
চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী হরিচাঁদ মন্ডল সুমন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়। সম্পাদকীয় রিপোর্ট উপস্থাপন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক
গোপাল চন্দ্র বর্মণ। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীরসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায় ও সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়কে নির্বাচিত করে ৮১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য