হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় ট্রাক চাপায় গৃহবধুর মৃত্যু

উল্লাপাড়ায় ট্রাক চাপায় গৃহবধুর মৃত্যু

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় খোদেজা খাতুন (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে হাটিকুমরুল গোলচত্বর রাস্তা পারাপারের সময় ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার খাজার আনসন গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান আলী জানান, ঘটনার সময় ওই গৃহবধু রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে।এ ব্যাপারে সলংগা থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!