
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার জেলার শেরপুরে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননী ববিতা খাতুন (৩৫) আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত ববিতা খাতুন ওই গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী।
শেরপুর থানার এসআই সিয়াম হোসেন জানান, নিজ শয়নঘরে গলায় রশি পেঁচিয়ে ঘরের তীরের লাগানো অবস্থায় আমরা তার মৃতদেহ উদ্ধার করেছি। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম সংবাদ কর্মীদের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হবে। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা