হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে ভূয়া ট্রেনিং সেন্টার খুলে লক্ষ লক্ষ টাকা নিয়ে উধাও

সিরাজগঞ্জে ভূয়া ট্রেনিং সেন্টার খুলে লক্ষ লক্ষ টাকা নিয়ে উধাও

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে সেবা ট্রেনিং সেন্টার নামের ভূয়া সংস্থা প্রতারণার ফাঁদ পেতে বিভিন্ন প্রশিক্ষণের নাম করে নারীদের নিকট থেকে হাজার হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে মিজানুর রহমান সোহাগ নামের এক প্রতারক। গত বুধবার (১০ মার্চ) রাতে শহরের দরগা রোডে অবস্থিত (মেডিনোভা হাসপাতালের) সামনে আব্দুল মালেক নামের এক ব্যাংক কর্মকর্তার বাসায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে এমন প্রতারণার শিকার হয়ে সেবা ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠানের নির্বাহী

পরিচালক মিজানুর রহমান সোহাগ ও বাড়ির মালিক রাজশাহী কৃষি উন্নয়ণ ব্যাংক কর্মকর্তা আব্দুল মালেক কে দায়ী করছেন ভুক্তভোগীরা। প্রশিক্ষনের জন্য ভর্তি হওয়া শহরের হোসেনপুর সারিকা খাতুন ছন্দা, বাড়ির মালিকের মেয়ে রিমোনী, শহীদনগর মহল­ার মোছাঃ রাশিদা খাতুন, নতুন ভাঙ্গাবাড়ীর সাদিয়া খাতুনসহ একাধিক নারী অভিযোগ করে বলেন, সেবা ট্রেনিং সেন্টার নামে একটি
সংস্থা সেলাই, কম্পিউটার প্রশিক্ষণের নাম করে তিন মাসের কোর্সে ভর্তির আবেদন ফরম বাবদ প্রথমে আমাদের নিকট থেকে

জনপ্রতি দুই হাজার পঞ্চাশ টাকা করে নেন। এভাবে প্রায় ৩শ জন নারী ভর্তি করানো হয়। প্রায় ৫ লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে
প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক মিজানুর রহমান সোহাগ।এমন ভুয়া সংস্থাটির পরিচয় এবং নাম ঠিকানা যাচাই বাচাই না করে শহরের দরগারোডে অবস্থিত মেডিনোভা হাসপাতালের সামনে রাজশাহী কৃষি উন্নয়ণ ব্যাংক কর্মকর্ত আব্দুল মালেক তার বাসায় ভাড়া দিয়েছিলেন। ভুক্তভোগীরা আরও জানান, গত ১ ফেব্র“য়ারী ২০২১ আমরা জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি দেখে পরিচালকের ০১৮২১-২২২৭৯৫ নাম্বারে যোগাযোগ করি। পরে তিনি আমাদেরকে অফিসে যোগাযোগ করতে বলেন। পরে অফিসে এসে বিস্তারিত

আলোচনার মাধ্যমে ভর্তি হয়। তিনি আমাদের ৪৮ জনকে স্টাফ হিসেবে প্রতিষ্ঠানে নিয়োগ করেন। পরে মাঠ কর্মী হিসেবে আমাদের দিয়ে কমিশনের মাধ্যমে অন্যনারীদের ভর্তি করা জন্য চাপ প্রয়োগ করেন। আমরা নিরুপায় হয়ে বাকী ২শত পঞ্চাশ জনকে ভর্তি
করাই। ভর্তি শর্তে বলা হয়েছে ভর্তি হলেই সেলাই মেশিন ফ্রি। কিন্তু ভর্তি হওয়ার ১ মাস পার হলেও আমাদের কোন নিয়োগপত্র ও কোন নারীদের সেলাই মেশিন প্রদান করেননি। বাড়ির মালিক আব্দুল মালেক জানান, সেবা ট্রেনিং নামের সংস্থাটি ভুয়া কিনা জানিনা, তবে

তাদের দেয়া একটি লিপলেটে সরকার অনুমোদিত, লাইন্সেস নাম্বার-০০৪০১ লেখা রয়েছে। সেই অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে আমি ভাড়া দেওয়া হয়েছিলো। তিনি আরো জানান, ভাড়া নেওয়ার সময় সেবা ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক মিজানুর রহমান, পিতা মৃত আব্দুর রাজ্জাক মোল­্যা, মাতা- মেহেরুন্নেছা বেগম (মহরা), সাকিন ২০০-৭ (আমলীর টেক), পশ্চিম আগারগাও উত্তর অংশ,

ডাকঘর মোহাম্মদপুর-১২০৭, মোহাম্মদপুর, ঢাকা সিটি কর্পোরেশন ঠিকানা দেয়। সেবা ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক মিজানুর রহমান এর ব্যবহৃত ০১৮২১- ২২২৭৯৫ নম্বরে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, বিষয়টি অবগত আছি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ জানান, বিষয়টি আমি শুনেছি। পুলিশকে অবগত করেছি। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!