হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় যত্ন প্রকল্পের আওতায় মা’দের অর্থ সহায়তা

হাতীবান্ধায় যত্ন প্রকল্পের আওতায় মা’দের অর্থ সহায়তা

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আইএসপিপি-যত্ন প্রকল্পের আওতায় উপকারভোগী মায়ের মাঝে নগদ অর্থ প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ ) উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের ১৪২০ জন উপকার ভোগীর মাঝে  এ নগদ অর্থ প্রদান করা হয়।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত (আইএসপিপি)- যত্ন প্রকল্পের আওতায় মা’দের মাঝে নগদ অর্থ বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদুোৎসাহী সমাজ কর্মী ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, গড্ডিমারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!