হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুরে যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীর গায়ে আগুন দিয়ে হত্যার চেষ্টা

বগুড়ার শেরপুরে যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীর গায়ে আগুন দিয়ে হত্যার চেষ্টা

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের হাপুনিয়া গ্রামে যৌতুকের টাকা না দেয়ায় ১০ মার্চ বুধবার দুপুরে স্ত্রী অঞ্জলি খাতুনের(১৮)গায়ে আগুন দিয়ে হত্যার চেষ্টা করেছে স্বামী বুলবুল মিয়া (২৪)। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।জানা যায়, বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার বিষ্ণপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে মোহাম্মাদ বুলবুল মিয়ার সাথে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের উজ্জল হোসেনের মেয়ে অঞ্জলি খাতুনের প্রায় দেড় বছর আগে বিয়ে হয়। বিয়েতে নির্ধারিত যৌতুকের মধ্যে ৩০ হাজার টাকা দিতে ব্যর্থ হয় অঞ্জলির বাবা। এই টাকার জন্য স্ত্রীকে বেধরক মারপিট করে স্বামী বুলবুল মিয়া। এরই এক পর্যায়ে স্বামী ও

শশুরের নির্যাতন সহ্য করতে না পেরে অঞ্জলি অন্তসত্বা অবস্থায় বাপের বাড়ি চলে আসেন। বুলবুল শ^শুর বাড়িতে এসে যৌতুকের টাকার জন্য নির্যাতন করে। এক সময় স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতার পর ১০ মার্চ বুধবার দুপুরে অঞ্জলিকে ১০০ টাকা দিয়ে কেরোসিন তেল নিয়ে বাড়িতে যেতে বলে। বাড়ি যাওয়ার পথে বুলবুল এগিয়ে দেয়ার কথা বলে অঞ্জলিকে হাপুনিয়া গ্রামের ইদ্রিস আলীর বাড়ির ভিতরে নিয়ে গিয়ে অঞ্জলির গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। অগ্নিদগ্ধ অঞ্জলির চিৎকার শুনে স্থানীয়রা তাকে

উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!