
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের গোপালপুরে অসুস্থ্য হয়ে কয়েকদিন যাবৎ হাসপাতালের ব্রীজের উপর শুয়ে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে অজ্ঞাত বৃদ্ধটি (৭০)। ৬-৭ দিন যাবৎ বৃদ্ধটি গোপালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রবেশের দ্বিতীয় ব্রীজের উপর বিনা চিকিৎসায় সেখানে পড়ে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেই নি। বৃহস্পতিবার (১১ মার্চ ) ব্রীজের উপর অসহায় অজ্ঞাত ব্যক্তির ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
স্থানীয়দের ধারনা, অজ্ঞাত ব্যক্তিটি হয়ত চিকিৎসা নেয়ার জন্য হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু হাসপাতালে ভর্তি না হতে পেরে হাসপাতালে প্রবেশের দ্বিতীয় ব্রীজের উপর শুয়ে রয়েছে। জানা গেছে, কয়েকদিন যাবত ওই ব্যক্তি একটা চাদর গায়ে জড়িয়ে হাসপাতালের ব্রীজের উপর দিনরাত শুয়ে দম আছে। কেউ কিছু জিজ্ঞাসা করলেও তিনি কিছু বলতে পারছে না। এসময় মশা ও মাছি তার শরীর কামরাচ্ছে। মশা ও মাছির হাত থেকে রক্ষা পেতে তিনি একটা চাদর গায়ে জড়িয়েছেন। তাতেও মশার হাত থেকে রক্ষা
পাচ্ছেন না। বৃদ্ধের এমন চিত্র দেখে স্থানীয় সাংবাদিক কেএম মিঠু একটি ছবি তুলে কর্তৃপক্ষের আকর্ষণ করতে “আমরা গোপালপুরবাসী ” নামের ফেসবুক গ্রুপে পোষ্ট করেন। এরপরই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।স্থানীয় সাংবাদিক কেএম মিঠু বলেন, সংবাদ সংগ্রহের জন্য হাসপাতাল এলাকায় গেলে সেখানকার এক চাস্টলের দোকানদার অসহায় ওই বৃদ্ধের কথা জানান। হাসপাতালের সম্মুখের ব্রীজের উপর গিয়ে দেখি যন্ত্রনায় ওই বৃদ্ধ ব্রীজের উপর শুয়ে কাতরাচ্ছেন এসময় বৃদ্ধটিকে মাছি ও মশা কামরাচ্ছে। চিকিৎসার জন্যই হয়ত হাসপাতালের সামনে এসেছে।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী বলেন, বিষয়টি আমার নজরে পড়েনি। ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হতে চেয়েছিল কিনা সেটার তথ্য সঠিক না। হাসপাতালের মুল গেটের সামনে নয়। এটা মুল গেটের পাশের আরেকটি গেটের ব্রীজের উপর বৃদ্ধটি শুয়ে আছে যেটা ফেসবুকে দেখেছি। ওই গেটটি বন্ধ থাকে সব সময়। তারপরও বিষয়টি দেখা হবে। গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো পারভেজ মল্লিক বলেন, বিষয়টি জানার পর হাসপাতালের ইউএইচএফপিওকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান