
ইকবাল হোসেন জীবন, মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি: বিদেশি ফল হিসেবে স্ট্রবেরীর প্রচলন থাকলেও প্রান্তিক কৃষকদের কল্যাণে এখন বাংলাদেশেও ব্যাপক পরিচিতি লাভ করেছে। বাজার চাহিদা, ফলন ও দাম ভালো হওয়ায় মিরসরাইয়েও জনপ্রিয় হচ্ছে স্ট্রবেরী চাষ। স্ট্রবেরী ফলের গন্ধ, বর্ণ ও স্বাদে আকর্ষণীয় এবং রস, জ্যাম, আইসক্রিম, মিল্ক শেকসহ শিল্পায়িত খাদ্য তৈরিতে স্ট্রবেরী
সুগন্ধ ব্যাপকভাবে ব্যবহার করা হয়। কলেজে পড়াশোনার পাশাপাশি ২০১১ সাল থেকে স্ট্রবেরী চাষ শুরু মিরসরাইয়ে জাহেদ।
পড়াশোনা ও পারিবারিক কারণে মাঝে কয়েক বছর নিয়মিত চাষ করতে না পারলেও চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে মাস্টার্স শেষ করে ফের স্ট্রবেরী চাষ শুরু করেন উপজেলার ১২নং খৈইয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈইয়াছড়া গ্রামের মোহাম্মদ জাহেদ। এলাকার যাকে এখন স্ট্রবেরী জাহেদ নামে চিনে। উচ্চ শিক্ষা অর্জন করে চাকরির পিছে না ছুটে সে কৃষিকে আপন পেশা হিসেবে গ্রহণ করেছেন। স্ট্রবেরীর সাথে চায়না টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু, মরিচ, বরবটিসহ বিভিন্ন সবজি চাষাবাদ করেন। পাশাপাশি
শুরু করেন বিভিন্ন ফল, সবজি ও ফুলের চারা উৎপাদন। স্বল্প পরিসরে গড়ে তোলেন এম. জে. এগ্রো অ্যান্ড নার্সারি। পুষ্টিগুন সমৃদ্ধ স্ট্রবেরীর ভালো চাহিদা রয়েছে। সবজি চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন জাহেদ। “দুর হোক বেকারত্ব- কৃষি হোক প্রধান অস্ত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষিকে আদর্শ পেশা হিসেবে গ্রহণ করেন জাহেদ। তার এবার লাগানো স্ট্রবেরী ফল বিক্রয় শুরু হয়েছে। জাহেদ চলতি মৌসুমে প্রায় আড়াই লাখ টাকার স্ট্রবেরী বিক্রয়ে আশাবাদী। জাহেদ জানান, পুষ্টিগুন সমৃদ্ধ স্ট্রবেরীর ভালো চাহিদা রয়েছে। আমাদের দেশে সচরাচর এই ফলের দেখা মেলে না। রাজশাহী থেকে চারা সংগ্রহ করে দুই ইউনিটে ১৫ শতক জমিতে স্ট্রবেরী
চাষ করেন তিনি। চারা লাগানোর কিছুদিনের মধ্যে প্রমোসিস বøাইট ভাইরাসের আক্রমণে প্রায় ৫০ শতাংশ চারা নষ্ট হয়ে যায়। বাকি চারা থেকে উৎপাদন চলমান। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত গাছগুলো থেকে ফল পাওয়া যাবে। এখন পর্যন্ত স্ট্রবেরী চাষে তার খরচ হয়েছে প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকা। তিনি আশাবাদী চলতি মৌসুমে আড়াই থেকে তিন লাখ টাকার স্ট্রবেরী বিক্রি করতে পারবেন।
চট্টগ্রাম শহর ও মিরসরাই সদর এবং অনলাইনে তিনি প্রতি কেজি স্ট্রবেরী বিক্রি করেন ১ হাজার থেকে ১২ শত টাকায়। জাহেদ আরো জানান, ২০১১ সালে স্ট্রবেরী চাষে চট্টগ্রামে ৩ দিন এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনজুরুল হোসেনের কাছে ৮ দিনের বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। আগামী বছর ৫০ শতক জমিতে স্ট্রবেরী চাষের পরিকল্পনা রয়েছে তার। মিরসরাইয়ের আবহাওয়া স্ট্রবেরী চাষের জন্য খুবই উপযোগী। স্ট্রবেরী চাষের ওপর বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে উদ্বুদ্ধ করার
পরিকল্পনাও রয়েছে তার। মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ বলেন, মিরসরাইয়ে স্ট্রবেরী চাষ হওয়ার কথা শুনেছেন। জাহেদসহ স্ট্রবেরী চাষে অন্য উদ্যোক্তারা চাইলে সরকারিভাবে তাদের সব সহযোগিতা করা আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২