
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে এক কৃষকের সংবাদ সম্মেলন আয়োজন করেছেন। গতকাল শনিবার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর উত্তরপাড়া মমতাজ হোসেন এর ছেলে আব্দুস ছালাম শিবগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন বগুড়া সদর থানার রহমান নগর গ্রামের আসিফ বুলবুল এর স্ত্রী মিতু বেগম তেঘরী মৌজার জেএল নং- ২২৩, খং নং- ৫৪২, দাগ নং- ৬২৭/১৩৫৯,৬২৮/১৩৫৮ জমির ৪১ শতক জমি ক্রয় করেন। তৎ পর
থেকে মিতু বেগম ওই জমি আমাকে চাষাবাদ ও দেখাশোনা করার জন্য দায়িত্বভার র্অর্পণ করেন। আমি মিতু বেগম এর কথামত জমিতে চাষাবাদ করে আসছি। কিন্তু হঠাৎ করে তেঘরী গ্রামের শাহীন (৩০), মোঃ জিয়াউল (৩৪), জুলহক (৩৫), মোঃ জিন্নাহ্ধসঢ়; (২৮), মোছাঃ কল্পনা বেগম (৩২) সহ ১০/১২ জনের একটি সঙ্গবন্ধ দল হাতে লাঠি- শোটা, লোহার রড, রাম দা, হাসুয়া ইত্যাদি অস্ত্রেশস্ত্রে সজ্জিত ২৭ ফেব্রুয়ারি ওই জমিতে ধানের চারা রোপন করতে থাকে। আমি প্রতিপক্ষদেরকে বাঁধা প্রদান করলে তারা
আমাকে মারপিট সহ খুন জখমের হুমকি প্রদান করে। আমি প্রাণ ভয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। বিষয়টি জমির মালিককে অবগত করি। প্রতিপক্ষরা বর্তমানে জমির ধান নিজেরাই উপরে ফেলে আমাকে ফাসানোর জন্য বিভিন্ন প্রকার নাটক সাজিয়েছে। তারা প্রকাশ্যে বলে বেড়াইতেছে, যে কোন সময় আমাকে সহ আমার পরিবারের সদস্যদের কে মারপিট সহ খুন জখম করবে মর্মে ভয়-ভীতি
প্রদান করে আসছে। জমিটি শুধু মাত্র আমি দেখাশোনা করি। আমি তো জমির মালিক না কেন আমাকে বার বার প্রতিপক্ষরা হুমকি দিচ্ছে তা আমার বোধগম্য নয়। ইতিপ‚র্বে জমির মালিক থানায় অভিযোগ দিলেও প্রতিপক্ষরা থানাকে অমান্য করে আসছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিপক্ষদের কবল থেকে আমার জীবনের নিরাপত্তা চাচ্ছি।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী