
মো:রিমন চৌধুরী ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার (৮মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে জানো প্রকল্পের সহযোগীতায় দিবসটির যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান,ওসি মোস্তাফিজার রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, নির্বাচন অফিসার আব্দুর রহিম,সাংবাদিক আবু ফাওাহ্ধসঢ়; (পাখি) তথ্যসেবা কর্মকর্তা কামরুন নাহার প্রমূখ। এসময় নারী নেত্রী আছমা সিদ্দিকা বেবী, সফল নারী উদ্দোক্তা নাজিরা আক্তার ফেরদৌসি, উম্মে কুলসুম নারী অধিকার বিষয়ে বক্তব্য রাখেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান