
জোবাইদা সুলতানা,চট্টগ্রামঃ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় কাজ করে এমন দুটি সেবামূলক সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন ও আওয়াজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। সংগঠন দুটির যৌথ আয়োজনে গত শুক্রবার (৫ মার্চ) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থেকে অক্সিজেন মোড় পর্যন্ত র্যালী ও পরে ব্লু লাউঞ্জ রেস্টুরেন্টের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আওয়াজ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ খাদিজা আক্তার এ র্যালীর উদ্বোধন করেন। র্যালীতে ঘোড়ার গাড়ির মাধ্যমে র্যালির কার্যক্রম পরিচালনা করা হয়। ব্লু লাউঞ্জ রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়াজ ফাউন্ডেশনের প্রজেক্ট কোওর্ডিনেটর মোঃ ইব্রাহীম খলিল ভূঁইয়া। আওয়াজ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ খাদিজা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ২ নং জালালাবাদ ওয়ার্ডের যুবলীগ নেতা ও অক্সিজেন যুবলীগের সাধারণ সম্পাদক হাজী ইব্রাহিম এ রহমান, ২ নং জালালাবাদ ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন সায়েম, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়াজ ফাউন্ডেশন চট্টগ্রাম কার্যালয়ের একাউন্টস অফিসার নজরুল ইসলাম , পিএফ শাহিদা আক্তার ও এসএস আব্দুল্লাহ প্রমুখ।
উক্ত দিবস উপলক্ষে ধারণা পত্র পাঠ করেন প্রিয়াঙ্কা দেবী, নারী সংগঠন এর পক্ষ থেকে বক্তব্য শাহেনা আক্তার, বায়েজিদ বোস্তামি থানার পক্ষ থেকে বক্তব্য রাখেন এসআই শিবু বড়ুয়া, সিটিএসবি থেকে উপস্থিত ছিলেন ফরহাদ আহমেদ, শ্রমিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি মোঃ মাসুম,মোঃ সাইফুল, ঝর্ণা,মানিক। শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঝর্না আক্তার, শাহিদা আক্তার মায়া।
আলোচনা সভায় বক্তারা বলেন,নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। কারণ নারী নির্যাতন প্রতিরোধ করতে না পারলে পরিবার, সমাজ তথা দেশ পিছিয়ে যাবে। নারী পুরুষদের তুলনায় অধিক পরিশ্রম করেন। তাদের কারনেই আজ আমরা সবাই সফল এবং দেশ এগিয়ে যাচ্ছে। কর্ম এলাকায় ফ্যাক্টরি ম্যানেজমেন্ট, নারী -পুরুষ শ্রমিকদের নিয়ে সমন্বয় সাধনের মাধ্যমে ফ্যাক্টরিতে নির্যাতন বন্ধ করা সম্ভব। অনুষ্ঠানে হয় সবার মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। জেন্ডার, জিবিভি, নারীর মানবাধধিকার বিষয়ে আলোচনা করা হয়।
প্রজেক্ট অফিসার ইসরাত জাহান চৌধুরী প্রজেক্টের ২০১৭ সালের জুলাই থেকে ডিসেম্বর ২০২০ পর্যন্ত অগ্রগতি, অর্জন ও চ্যালেঞ্জ ব্যাখ্যা করেন। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে শ্রমিক প্রতিনিধি সহ সবাই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের প্রতিজ্ঞা করেন ও নারীদের সহযোগিতায় কাজ করবেন বলে কথা দেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চোরাই মাল কেনাবেচা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বাসাইল পৌরসভার ২৫ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন