
মো:রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে সরকারি নিদের্শনা মেনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটির প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা
শাহিনা শবনম পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর বিভিন্ন সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও
সাংস্কৃতিক সংগঠনসনহ সাধারন মানুষজন পুষ্পমাল্য অর্পন করে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।। সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও শাহিনা শবনমের সভাপতিেেত্ব আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২