
শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাতের প্রথম প্রহরে শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে সূচনা হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের। রাতের প্রথম প্রহরে শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে সূচনা হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের। শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ ও শেরপুর সদর আসনের সংসদ সদস্য আতিউর রহমান আাতিক।
এর পরেই জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া,শেরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে জেলা আওয়ামীলীগ, বিএনপিসহ রাজনৈতিক, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পন করে।
এদিকে দিবসটি উপলক্ষে সকালে শিশুদের চিত্রাঙ্কন ও বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহিদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা প্রশাসন। একই সাথে জেলার প্রতিটি উপজেলায় উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য