
মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: সমাজের নানা সমস্যা থেকে নিজেকে বাঁচাতে আত্মরক্ষার কৌশল গ্রহণ করেছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কিশোরীরা। শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভয়েসের আয়োজনে বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ে বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা – আলমগীর কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান,ফাহমিদা নাজনীন,আলী আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য