
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে ১৮ ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বিকালে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল মতিন আকন্দ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা সহকারী পুলিশ সুপার ও (শিবগঞ্জ-সোনাতলা সার্কেল) মোঃ আরিফুল রহমান সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিট পুলিশিং ইউনিয়ন দায়িত্বপ্রাপ্ত এসআই মোঃ ইমরান হোসেন, এএসআই আমিনুর ইসলাম। অন্যান্যদের মধ্যে এসম উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চঞ্চল, বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি কামরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় করেন ইউনিয়ন বিট পুলিশিং এর সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাদক, বাল্যবিবাহ ইফটিজিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে জনগণের সহায়তা কামনা করেন।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার