হোম » প্রধান সংবাদ » চাঁদাবাজির মামলায় স্বাক্ষ্য গ্রহণের জন্য নারায়ণগঞ্জে সেই নুর হোসেন

চাঁদাবাজির মামলায় স্বাক্ষ্য গ্রহণের জন্য নারায়ণগঞ্জে সেই নুর হোসেন

পুলিশ, ডিবি, ও গোয়েন্দা বিভাগের কঠোর নিরাপওার মধ্যমে নারায়ণগঞ্জের আলোচিত সেই সাত খুন মামলার দন্ডপ্রাপ্ত আসামী নুর হোসেনকে চাঁদাবাজি মামলায় স্বাক্ষ্য গ্রহণের জন্য গাজীপুর কাশিমপুর কারাগার থেকে নারায়নগঞ্জের আদালতে হাজির করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালতে চাঁদাবাজির মামলায় তার স্বাক্ষ্য গ্রহন করা হয়।

স্বাক্ষ্য গ্রহণ শেষে তাকে আবার কড়া নিরাপওার মধ্যমে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এসময় আদালতে অতিরিক্ত প্রশাসনিক দপ্তরের সদস্যদের মোতায়েন করা হয়। রাষ্ট্র পক্ষের আইনজীবী (এপিপি) এডভোকেট জাসমিন আহম্মেদ জানান, আসামী নুর হোসেনের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রসহ মোট পাঁচটি মামলায় আদালতে হাজির করা হয়েছ। এর মধ্যে চাঁদাবাজির মামলার তদন্তকারী কর্মকর্তা নুর হোসেনের বিরুদ্ধে আদালতে স্বাক্ষ্য দিয়েছেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ মোট সাঁতজনকে অপহরণের পর ২০১৭ সালের ১৬ জানুয়ারি হত্যার ঘটনায় নুর হোসেনকে ফাঁসি দেওয়া হয়। এ মামলায় র‍্যাবের তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যু দন্ড দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!