
সোহেল সিকদার রাজৈর প্রতিনিধি: মাদারীপুরের শিরখাড়ায় মনোরম প্রাকৃতিক পরিবেশে তৈরি এই শহীদ মিনারটি দেখতে আসেন দর্শনার্থীরা। জাতীয় শহীদ মিনারের আদলে নির্মিত এই শহীদ মিনারের উচ্চতা ৪৪ ফিট যেখানে জাতীয় শহীদ মিনারের উচ্চতা ৪৬ ফিট। শহীদ মিনার নির্মানে ব্যয় হয়েছে প্রায় ৮০টাকা, ইউপি চেয়ারম্যানের নিজ অর্থ।
এলাকাবাসীর দাবী, এটি বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ শহীদ মিনার। এস,বি, কে আদেলউদ্দিন হাওলাদার স্কুল এন্ড কলেজ মাঠে এই শহীদ মিনারের প্রতিষ্ঠাতা সদর উপজেলার শিরখাড়া ইউপি মজিবুর রহমান হাওলাদার।
(১৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে এই শহীদ মিনারটির উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান এমপি।
এ উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের অায়োজন করা হয় এতে এস বি কে অাদেল উদ্দিন হাওলাদার স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মো শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড ওবাইদুর রহমান খান কালু, সদর উপজেলা অাওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম, জেলা পরিষদ সদস্য নুর জাহান পারুল, সদরের এলজিইডি প্রকৌশলী মনোয়ার হোসেনসহ প্রমূখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান