
আবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞা উপজেলার জগতপুর গ্রামের তালতলী দারুল উলুম ইসলামীয়া মাদ্রাাসার সামনে নজির আহাম্মদের নতুন বাড়িতে গত বৃহস্পতিবার ভোর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় সর্বনাশা আগুণে প্রায় বার লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।
ভূক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন রাতে নজির আহম্মদের নতুন বাড়ির আরিফুল ইসলাম রাফির বসতঘরের বৈদ্যুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে পাশ্ববর্তী সাকিল, আবু সৈয়দ খোকন ও আবু সাঈদ বাহারের বসত ঘরে ছড়িয়ে পড়ে। পাশ্ববর্তী মাদ্রাসার শিক্ষার্থীদের চিৎকারে বসতঘর থেকে লোকজন বের হয়ে আসে।
পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুণের ভয়াবহতা এতই তীব্র ছিল যে মুহুর্তের মধ্যে তিনটি বসতঘর ও দুইটি রান্নাঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় দশ লক্ষ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ ঘটনাস্থলে পৌঁছে নগদ টাকা, শুকনো খাবার এবং কম্বল দেন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান