
জেএম.মমিন, ভোলাঃ ভোলার তজুমদ্দিন উপজেলায় যৌতুকের দাবিতে আকলিমা বেগম (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার সেম্পুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আকলিমা বেগম একই এলাকার ফরহাদের স্ত্রী। এ ঘটনার পর নিহতের স্বামী ফরহাদ ও তার পরিবার পলাতক রয়েছে।
গৃহবধূ আকলিমার বাবা আজিজল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে আকলিমা বেগমের ৯ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য নির্যাতন চালাত স্বামী ফরহাদ ও তার পরিবার। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস মীমাংসা হয়। গত বুধবার রাতে আকলিমার স্বামী ও তার পরিবার আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে। নিহতের পরিবারের অভিযোগ, আকলিমার স্বামী ফরহাদ, শ্বশুর বাবুল মহাজন, শাশুড়ি সাহানারা, মহিউদ্দিন ও জান্নাত তাদের মেয়েকে হত্যা করেছেন।
তজুমদ্দিন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, নিহতের পরিবারে কাছ থেকে অভিযোগ পেয়ে লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । মৃত্যুর কারণ স্পষ্ট নয়। আপাতত অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার