হোম » প্রধান সংবাদ » ভৈরবে অমর একুশে উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ভৈরবে অমর একুশে উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্ব মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর পরিস্থিতি বিবেচনায় সুষ্ঠু ভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২১ইং যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ভৈরবে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অদ্য ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা মোঃ সোলায়মান, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন ও মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ প্রমুখ। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিবসটি পালনের লক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো- শহীদ মিনারে আগত সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। এছাড়া, সামাজিক দূরত্ব বজায় রেখে ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিটি সংগঠন/প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি ও ব্যক্তিপর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুইজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন।
প্রস্তুতি সভায় লুবনা ফারজানা বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হবে। কোভিড -১৯ বিবেচনায় স্বল্প পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!