
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ার র্যাব-১২ সদস্যরা মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) গভীর রাতে কথিত সোনার মূর্তি বিক্রেতা এক মহিলা সহ তিন প্রতারককে গ্রেফতার করেছে। এরা হলেন, নাটোরের সিংড়া উপজেলার পিপুলসন্স গুচ্ছগ্রামের মান্নান সরকারের স্ত্রী মাফিয়া বেগম (৫২), একই এলাকার জোরাফ আলীর ছেলে রাশেদুল ইসলাম (২৬) এবং রোস্তম সরকারের ছেলে শাহীন আলম (৩৩)। এদেরকে উল্লাপাড়ার গয়হাট্টা এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রতারকদের নিকট থেকে ৭টি সোনালী রংয়ের মূর্তি, ১টি চাপাতি ও ৩টি ছুরি উদ্ধার করে। এদেরকে বুধবার বিকেলে উল্লাপাড়া থানা পুলিশের হাতে তুলে দিয়েছে র্যাব।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম র্যাবের উদ্বৃত্তি দিয়ে জানান, গ্রেফতারকৃত প্রতারকগণ দীর্ঘদিন ধরে সোনালী রংয়ের লোহার তৈরি মূর্তি সোনার মূর্তি বলে গোপনে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে প্রতারনা করে আসছিলেন। গত বছরের ১৩ নভেম্বর উল্লাপাড়ার গরু ব্যবসায়ী গয়হাট্টা ফরিদপুর গ্রামের শুকুর আলী সিংড়া এলাকায় গরু কিনতে গেলে প্রতারক চক্রের সঙ্গে তার দেখা হয়। সেসময়ে নানা কৌশলে এই প্রতারকেরা ৪টি মূর্তি ৫ লাখ টাকায় তার কাছে বিক্রি করেন।
তখন কথা হয় বাকি ৩টি মূর্তি আরো ৫ লাখ টাকা জমা দিলে তাকে হস্তান্তর করা হবে। পরে শুকুর আলী বাড়ি এসে সোনার দোকানে নিয়ে জানতে পারেন তার মূর্তি সোনার নয়। সোনালী রংয়ের লোহার মূতি। তিনি এ ব্যাপারে উল্লাপাড়ার র্যাব-১২ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে র্যাব সদস্যগণ উল্লিখিত ব্যক্তিদেরকে ৭টি মূর্তি ও অন্যান্য সামগ্রীসহ গ্রেফতার করেন। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল