
মিজানুর রহমানঃ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি আইডিয়াল মহিলা কলেজের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত ৭৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা একাডেমীক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও টংভাঙ্গা ইউপি সাবেক চেয়ারম্যান সেলিম হোসেনের সভাপতিত্বে ভিত্তি প্রস্থর স্থাপন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজসেবক মোস্তাফিজুর রহমান মঞ্জু, গেন্দুকুড়ি আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ, হুমায়ুন কবির রোকন প্রমুখ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ