
আলমগীর সিকদার: গাজীপুরের টঙ্গীতে টঙ্গী পূর্ব থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী যুববন্ধু মোঃ লিটন উদ্দিন সরকারের সার্বিক সহযোগিতায় শীতার্ত অসহায় দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র (সোয়েটার) বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে মধ্য আরিচপুর এলাকায় স্থানীয় ওয়ার্ড যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এস.এম মাজহারুল হক কাকন ও আব্দুল আল মাসুমের পরিচালনায় অসহায় মানুষের মাঝে প্রায় দেড়শত শীত বস্ত্র (সোয়েটার) বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অবিভক্ত টঙ্গী থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো:
আসাদুজ্জামান খান জনি, মহানগর ৫৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ সিদ্দিকী রনি, যুবলীগের মুন্না, সানি, ফয়সাল, মেহেদী হাসান সোহাগ, নাহিদ, শাকিল প্রমূখ। এ সময় যুববন্ধু লিটন উদ্দিন সরকার বলেন, আমরা সবসময়ই অসহায় মানবের কল্যাণে নিয়োজিত রয়েছি এবং আগামীতেও থাকবো।
আমরা এই সকল মানুষের পাশে থাকার লক্ষেই আমাদের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এম.পির নির্দেশে ও গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেলের পরামর্শে এবং আহবায়ক সদস্য মোঃ আমান উদ্দিন সরকারের পরিকল্পনায় আজ আমরা অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছি এবং এর ধারাবাহিকতায় টঙ্গী নগরীর প্রতিটি ওয়ার্ডেই আমরা এই সকল অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করবো।
এর পরে প্রয়াত সাংসদ শহীদ আহসান উল্লাহ মাস্টারসহ সকল মরহুমদের রুহের মাগফিরাত কামনায় দোয়াপাঠ শেষে অল্প আয়ের শীতার্ত মানুষের মাঝে এসব শীত বস্ত্র (সোয়েটার) বিতরণ করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল