হোম » প্রধান সংবাদ » দাগনভূঞায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ 

দাগনভূঞায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ 

মোঃআবদুল৷ মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে পাওয়া কম্বল দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে (২৭ ডিসেম্বর), রবিবার বিকেলে গরীব, দুঃস্থ, প্রতিবন্ধী ও অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া।
উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত উল্যাহ স্বপন,  ইউনিয়ন পরিষদের সচিব আবদুস সালাম, ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!