
আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ-ভালুকায় হবিরবাড়ী সহ বিভিন্ন এতিমখানার ছাত্রদের শীতের উপহার হিসেবে কয়েকশ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তরুন সমাজ সেবক,আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন আহবায়ক,সুপ্তি সুয়েটার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক,তরুন শিল্পপতি, শিক্ষানুরাগি,আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন প্রতি বছর শীতকালীন মৌসুম জুরেই নিজ উদ্যোগে ও অর্থায়নে শীতবস্ত্র বিতরন অব্যাহত রাখেন।
তারই ধারাবাহিকতায় ২৭শে ডিসেম্বর হবিরবাড়ী সহ বিভিন্ন এতিমখানার ছাত্রদের শীতের উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন।সমাজসেবী মোস্তাফিজুর রহমান মামুন উপজেলার বিভিন্ন স্থানের অসহায় মানুষের কষ্টে এগিয়ে প্রায় দীর্ঘ দিন ধরেই বিভিন্ন ভাবে মসজিদ,মাদ্রাসা,স্কুল,সামাজিক প্রতিষ্ঠান ও অনুষ্ঠানে নানা ভাবে সহযোগিতা প্রদান করে আসছেন।তিনি করোনাকালীন দুঃসময়ে উপজেলায় বিভিন্ন স্থানে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরনে বিশেষ অবদান রাখায় পুরুষ্কার ও সম্মাননায় ভূষিত হন।শীতবস্ত্র বিতরন
অনুষ্ঠানে ঝালপাজা স্কুলের প্রধান শিক্ষক,তপন মাস্টার,সহকারী শিক্ষক ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নাজমুল আলম সোহাগ,রিপন মাস্টার,উপজেলা ছাত্রদলের আহব্বায়ক প্রার্থী মোঃ শরীফ হাসান,যুবনেতা,শরীফ মন্ডল,আরিফ সরকার,সজিব মাহমুদ, ছাত্রনেতা শাকিব,ওয়াসিম,মিজান, আরিফ,আশিক,ফয়সাল,প্রমুখ সহ স্থানীয় গান্যমান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল