
বাবুল আহমেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ ২৬ ডিসেম্বর শনিবার রাতে মুরাদনগরের আলীরচর চাঁনমিয়া মোল্লা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় মুরাদনগর উপজেলার বাঁশের বাড়ি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপুর স্পোর্টিং ক্লাব ।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করে কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসূফ আবদুল্লাহ হারুন এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন,চাঁনমিয়া মোল্লা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর শামসুল হক মোল্লা,মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাদেকুর রহমান, মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ (তমাল) প্রমুখ।
সভাপতিত্ব করেন আলীরচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ তরিকুল ইসলাম (তারা মিয়া)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাঃ মীর সামসুল হক ও আবুল কাশেম খান। হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে আতশবাজীর মনোমুগ্ধকর শব্দে মুখরিত হয় পুরো এলাকা। টানটান উত্তেজনাপূর্ণ খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি।পরে খেলা গড়ায় ট্রাইব্রকারে। এতে দড়িমাছিমপুর স্পোর্টিং ক্লাব বাঁশের বাড়ি রেস্টুরেন্ট নহল চৌমুহনী একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা